সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান।
এর আগে, আজ সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রদানের উদ্দেশ্যে সচিবালয় থেকে হেঁটে রওনা হন।
দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান।
এসি//