প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তাঁর সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী যমুনায় থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন। সাবেক প্রধান উপদেষ্টা আগামীকাল ২৭ ফেব্রুয়ারী বাসা ছাড়বেন। কিছু সংস্কারকাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন।
এদিকে সরকারি আবাসন পরিদপ্তর গতকাল ২৫ ফেব্রুয়ারি নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীকে বাসা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে।
অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় দেখা হয়েছিল। কিন্তু সময়স্বল্পতাসহ কয়েকটি কারণে এই দুটি এলাকা আর বিবেচিত হয়নি বলে জানা গেছে।
আই/এ