ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে কেউ যোগদান যোগদান না করা পর্যন্ত ডিএমপি কমিশনারের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিনের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
বর্তমানে মো. সরওয়ারকে ডিএমপির দৈনন্দিন কার্যাবলি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে এবং শিগগিরই নতুন কমিশনার নিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আই/এ