আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আরও ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে বোমা হামলার জবাবে নতুন করে আঘাত হেনেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ ধাপ।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরাইলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হাকিরিয়া এলাকায় অবস্থিত সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর এবং শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প স্থাপনাকেও লক্ষ্য করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিশোধমূলক অভিযান এখানেই শেষ নয়। ধারাবাহিকভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং একের পর এক আঘাতের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইসরাইল #ইরান