জাতীয়

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার মাধ্যমে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে বাংলাদেশ।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

এতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার মাধ্যমে হত্যা করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এটি আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন।

এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনও স্থায়ী সমাধান আনতে পারে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমেই যেকোনও বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র মন্ত্রণালয়