ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলায় আহত হওয়ার পর মারা গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
সোমবার (০২ মার্চ) মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এর আগে ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
এসি//