আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।  হামলায় কোনো প্রাণহানি ঘটেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরান থেকে কাতারকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি আল-উদেইদ ঘাঁটিতে আঘাত হানে।

কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় সক্ষম এবং যেকোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে গুজবের পরিবর্তে সরকারি ও যাচাই করা তথ্য অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

তবে এই হামলায় ঘাঁটির অবকাঠামো বা অন্যান্য স্থাপনায় কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #যুক্তরাষ্ট্র #আল উদেইদ #সামরিক ঘাঁটি #ইরান #হামলা