আন্তর্জাতিক

সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলো এখনও ব্যবহারই করেনি ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

ইরান আগেই জানিয়েছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তারা প্রস্তুত রয়েছে। এবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে সতর্ক করে জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রসম্ভার ব্যবহার করা হয়নি।

মঙ্গলবার (০৩ মার্চ) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (IRNA)-র বরাতে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই–নিক এ বিষয়ে বলেছেন, চাপিয়ে দেয়া এই যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা ইরানের রয়েছে। পাশাপাশি তারা আক্রমণাত্মক প্রতিরক্ষার কৌশল বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

রেজা তালাই–নিক আরও বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না। এদিকে, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল কুপার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে।

তার দাবি, বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #ইসরাইল #অত্যাধুনিক #অস্ত্রসম্ভার