আন্তর্জাতিক

বরখাস্ত হলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান তথা স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলেনকে দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এমনকি মুলেনকে ‘মাগা যোদ্ধা’ হিসেবেও আখ্যা দিয়েছেন ট্রাম্প। মূলত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগটি ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের মূল বাস্তবায়নকারী সংস্থা। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলেন–এর নাম ঘোষণা করেছেন ট্রাম্প।

নতুন দায়িত্ব ঘোষণার সময় মুলেনকে “মাগা (MAGA) যোদ্ধা” বলেও অভিহিত করেন ট্রাম্প। মূলত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগটি ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের মূল বাস্তবায়নকারী সংস্থা। 

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলেন আগামী ৩১ মার্চ থেকে এই গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব নেবেন। তিনি বলেন, ৫৪ বছর বয়সী ক্রিস্টি নোয়েমকে তিনি নতুন একটি নিরাপত্তা উদ্যোগে তার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেবেন। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’।

ট্রাম্প বলেন, নোয়েম ‘আমাদের জন্য ভালো কাজ করেছেন এবং বহু গুরুত্বপূর্ণ ও অসাধারণ ফলাফল এনে দিয়েছেন, বিশেষ করে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে’। অন্যদিকে মুলেনকে তিনি ‘মাগা যোদ্ধা’ হিসেবে বর্ণনা করে বলেন, তিনি ‘অসাধারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি)’ হবেন।

তবে মুলেনের নিয়োগ কার্যকর হতে হলে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমাদের সীমান্ত নিরাপদ রাখতে মার্কওয়েন নিরলসভাবে কাজ করবেন, অভিবাসনসংক্রান্ত অপরাধ, খুনি ও অন্যান্য অপরাধীদের অবৈধভাবে দেশে ঢোকা ঠেকাতে, অবৈধ মাদকের অভিশাপ শেষ করতে এবং আমেরিকাকে আবার নিরাপদ করতেও তিনি কাজ করবেন।’

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে সিনেটের এক শুনানিতে নোয়েমের বক্তব্যে ট্রাম্প অসন্তুষ্ট হয়েছিলেন। সেখানে নোয়েম বলেন, প্রেসিডেন্ট ২২ কোটি ডলারের একটি ডিএইচএস বিজ্ঞাপন প্রচারণা অনুমোদন করেছিলেন এবং ওই বিজ্ঞাপনে তাকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছিল।

 

সূত্র:  টিআরটি ওয়ার্ল্ড

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #স্বরাষ্ট্রমন্ত্রী #বরখাস্ত #ডোনাল্ড ট্রাম্প