আন্তর্জাতিক

হামলার জন্য ক্ষমা চাওয়ার পরই দোহায় বিস্ফোরণের শব্দ

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার ঘটনায় তার দেশ দুঃখ প্রকাশ করছে। তিনি জানান, ইরানের উদ্দেশ্য কখনোই আরব প্রতিবেশীদের ভূখণ্ডে আঘাত হানা ছিল না।

তিনি আরও বলেন, ইরান সিদ্ধান্ত নিয়েছে—নিজেদের ওপর আক্রমণ না হলে প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না।

তবে এই বক্তব্য দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কাতারের রাজধানী দোহার আকাশে আবার একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সঙ্গে শহরে নিরাপত্তা সতর্ক সংকেতও বাজতে শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিস্ফোরণের শব্দটি কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট প্রতিরোধমূলক বিস্ফোরণ ছিল।

ইরানের সেনাবাহিনী এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যে কোনো যোগাযোগগত বিলম্ব হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রেসিডেন্টের বক্তব্যের পরপরই দোহার আকাশে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #মাসউদ পেজেশকিয়ান