ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হত্যা, দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তিন জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা হওয়ায় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

 বরখাস্তরা হলেন- সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান ও উম্মূল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইবি