দেশের বাজারে স্বর্ণের দাম গত ২৪ ঘণ্টার মধ্যে আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরি প্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের মূল্য: ২২ ক্যারেট: ২,৭০,৪৩০ টাকা, ২১ ক্যারেট: ২,৫৮,১২৪ টাকা, ১৮ ক্যারেট: ২,২১,২৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ১,৮০,৬১৭ টাকা।
এর আগে, গত ১০ মার্চ বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল, যা ৩,২৬৬ টাকা বৃদ্ধি নির্দেশ করেছিল।
চলতি বছরের শুরু থেকে দেশে স্বর্ণের দাম মোট ৪০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ বার এবং কমানো হয়েছে ১৪ বার। তুলনায়, ২০২৫ সালে দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস হয়েছিল।
এসি//