প্রথা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্য বিরোধী দলের এমপিরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল পৌনে চারটা নাগাদ রাষ্ট্রপতি ভাষণ দেয়া শুরু করেন।
এসময় বিরোধী দল এর প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কিছু সময় পর জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
ওয়াকআউটের পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, বুক ভরা আশা নিয়ে সংসদে এসেছিলেন। রাষ্ট্রপতি সকল খুনির সহযোগী ছিলেন, একটি খুনের ব্যাপারেও তিনি ব্যবস্থা নেননি। অভিভাবক হিসেবে তিনি কোনো ব্যবস্থা নেননি। সংসদে তার ভাষণ দেয়ার কোনো নৈতিক অধিকার নেই।
তিনি বলেন, জামায়াত দুটি শপথ নিলেও সরকারি দল নেয়নি। রাষ্ট্রপতি সংস্কার পরিষদের সভা ডাকেননি। ৭০ ভাগ জনগণকে অপমান করেছে। রাষ্ট্রপতি ৩ অপরাধ করেছেন।
আই/এ