অর্থনীতি

কাল থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আগামীকাল রোববার (০৫ এপ্রিল) থেকে দেশের ব্যাংকগুলো নতুন সময়সূচিতে পরিচালিত হবে। শনিবার এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে ব্যাংকে লেনদেন হতো বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস খোলা থাকত সন্ধ্যা ৬টা পর্যন্ত। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সময় এক ঘণ্টা কমানো হয়েছে।

তবে আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি সংকট #বাংলাদেশ ব্যাংক