জাতীয়

কেরানীগঞ্জে ৫ জন নিহত, দোষীদের শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এদিকে কেরানীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আফতাব আহমেদ জানিয়েছেন, কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানাটিতে আগেও দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে তদন্ত করে কারখানাটিকে সিলগালাও করা হয়। কিন্তু কবে আবার পুনরায় চালু করা হয়েছে, তা তিনি জানেন না।

প্রসঙ্গত, আজ দুপুরে কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী