রাজধানী

রাজধানী থেকে আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সফুরা বেগম লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

 

এমএ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #আওয়ামী লীগ #ডিবি #ডভোকেট সফুরা বেগম রুমী #সফুরা বেগম