দেশজুড়ে

স্ত্রী চা দিতে দেরি করায় ২ মাসের শিশুকে আছড়ে হত্যা করলো বাবা

বায়ান্ন প্রতিবেদন

চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দুই মাসের কন্যা শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যা করেছেন বাবা ওসমান গণি। নিহতের নাম সাপরিনা জান্নাত মাহিরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া-মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আজ দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিব। 

পুলিশ জানায়, সকালে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। চা দিতে দেরি হওয়ায় তিনি স্ত্রীর কোল থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, শিশুটির মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মাহিরার চাচা রোমানকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এসি//

 

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন #চা #হত্যা #আছাড় মেরে #মা #বাবা