দেশজুড়ে

ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ীর নাম নুর আলম মাসুদ (৪৫)। তিনি সোনাগাজীর সততা অয়েল মিলসের মালিক।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ১৪ এপ্রিল বিকেলে সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়। চার দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়

মাসুদ অত্যন্ত বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেনতিনি প্রায়ই ইউটিউব দেখে দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফেনী #অকটেন