আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করে না ইরান : গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রকে আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ওয়াশিংটন যেকোনো সময় আবারও হামলা চালাতে পারে। তবে এমন পরিস্থিতি মোকাবিলার জন্য ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘বোকামি ও অযৌক্তিক’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন গালিবাফ।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় ঠিক করা সম্ভব নয়।

এরই মধ্যে অভিযোগ উঠেছে, হরমুজ প্রণালি এলাকায় দুটি ভারতীয় ট্যাংকারসহ কয়েকটি নৌযানে ইরান গুলি চালিয়েছে। এ ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাঘের গালিবাফ #ইরানের পার্লামেন্ট স্পিকার #যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প