আন্তর্জাতিক

শান্তি চুক্তিতে আসতে এটাই ইরানের শেষ সুযোগ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন আলোচকরা আগামীকাল পাকিস্তানে থাকবেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শান্তি চুক্তিতে আসতে ইরানের জন্য এটাই শেষ সুযোগ

রোববার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ট্রাম্প আরও বলেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো একই ভুলকরবেন না, যার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি ব্যাপক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে ইরানের সঙ্গে নতুন আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন না

এর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি  বলেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন আলোচকরা সোমবার পাকিস্তানে থাকবেন।

পোস্টটিতে ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরান গতকাল হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্র যে চুক্তি প্রস্তাব করছে তা গ্রহণ না করলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প