জাতীয়

পাচারের টাকা ফিরিয়ে এনে জনগণকে দেয়া হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত স্বৈরাচার সরকারের সময় যে দুর্নীতি হয়েছে, তার মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছেআমরা এ দুর্নীতিকে রোধ করতে চাই।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজে ৯১১ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনার মধ্যে অধিকাংশই গ্রামের মানুষকে ঘিরে। দেশের ৭০ ভাগ মানুষ গ্রামের বাস করে; তাদের ঘিরে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।

নির্বাচনি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের কথা। ইতিমধ্যে কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশের ১২ লাখ কৃষক এতে সুবিধা পেয়েছে।

তিনি আরও বলেন, বগুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশা সিটি করপোরেশনের। ২০০১ সাল থেকে কাজ শুরু করে বিএনপি২০০৬ পর্যন্ত সুযোগ-সুবিধাগুলো গড়ে তোলা হয়েছিল। আজ বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়ার ওপর এলাকার মানুষের অধিকার আছে। তাই বলে সব উন্নয়ন যদি বগুড়া ও গাবতলীতে হয়, তাহলে সারাদেশের মানুষতো বঞ্চিত হবে। সারাদেশের অনেক জায়গা এখনও খুবই অবহেলিত, তাই সেগুলোর আগে উন্নয়ন করতে হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী