বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এ সকল কর্মকর্তাদের জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ শাখা-১) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন–
১. ড. এ এফ এম মাসুম রব্বানী: ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ,ঢাকা।
২. মো. সাখাওয়াত হোসেন: অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ।
৩. মহা. আশরাফুজ্জামান: পলাতক কমান্ড্যান্ট (ডিআইজি), রংপুর পিটিসি।
৪. এ জেড এম নাফিউল ইসলাম: ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট (ঢাকায় সংযুক্ত)।
৫. মোহাম্মদ আবুল ফয়েজ: ডিআইজি, নৌ পুলিশ।
৬. মো. মনিরুল ইসলাম: ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট (ঢাকায় সংযুক্ত)।
৭. মাহফুজুর রহমান: ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর); বর্তমানে রাজশাহীস্থ পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত।
৮. মো. মুনিবুর রহমান: ডিআইজি, এপিবিএন সদর দপ্তর।
৯. মো. ইকবাল হোসেন: অতিরিক্ত ডিআইজি, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত (ওএসডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।
১০. শামীমা বেগম: ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর)।
১১. আবু কালাম সিদ্দিক: ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ।
১২. মো. আমিনুল ইসলাম: ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা।
১৩. সালমা বেগম: ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)
জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্ল্যেখ করা হয়।
আই/এ