ক্রিকেট

নিউজিল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে তিন ম্যাচ সিরিজের প্রতম ম্যাচে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।

সোমবার (২৭ এপ্রিল) চট্রগ্রামে মুখোমুখি হয় দুই দল।

রান তাড়া করতে নেমে কিউই বোলারদের ভালোভাবে সামাল দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ৫.৩ বলে ৪১ রানে  উদ্বোধনী জুটি ভাঙে

আউট হওয়ার আগে ১৬ বলে ১৭ রান করেন সাইফ। আরেক ওপেনার তানজিদ করেন ২৫ বলে ২০ রান। এদিকে ১৫ বলে ২১ রানে থামেন দলনেতা লিটন দাস।

চতুর্থ উইকেটে দলের ভরসা জোগায় তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন জুটি। মাত্র ২৮ বলে ৫৬ রান তোলে এ জুটি ১৪ বলে ২৮ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান ইমন।

শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে পঞ্চম উইকেটে ১৯ বলে ৪৯ রানের অপ্রতিরোধ্য পার্টনারশিপ গড়েন হৃদয়তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। মাত্র ২৯ বলে খেলা তার এই ইনিংসটি দুটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর মাত্র ১৩ বলে তিনটি চার ও দুটি ছয়ে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন শামীম।

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট পেয়েছেন ইশ সোধি। আর একটি করে উইকেট নেন নাথান স্মিথ ও জশ ক্লার্কসন।

এ জয়ের ফলে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ