আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (০৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে ৯, ১০ ও ১১ মে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে।’

এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এক্সে দেওয়া পোস্টে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে।

অন্যদিকে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে এই সমঝোতা হয়েছে। 

তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের ঐতিহাসিক মিত্রতার বিষয়ও উঠে আসে। একইসঙ্গে রাশিয়ার ‘ভিক্টরি ডে’ উদযাপনকে কেন্দ্র করে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এর আগে রাশিয়া ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে একতরফাভাবে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করলেও মস্কো তা উপেক্ষা করেছে বলে জানিয়েছিল কিয়েভ।

ট্রাম্প বলেন, ‘এই অনুরোধটি আমি ব্যক্তিগতভাবে করেছিলাম।’ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তিনি রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ‘রাশিয়ায় এটি বিজয় দিবস উদযাপনের সময় হলেও ইউক্রেনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে এবং উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে।’

যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও।

ট্রাম্প জানান, যুদ্ধ পুরোপুরি বন্ধের লক্ষ্যে আলোচনা এখনও চলছে এবং প্রতিদিনই দুই পক্ষ সমঝোতার আরও কাছাকাছি পৌঁছাচ্ছে।  তিনি আশা প্রকাশ করে বলেন, ‘হয়তো এটাই দীর্ঘ, রক্তক্ষয়ী ও কঠিন এই যুদ্ধের শেষের সূচন্যাম্প

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন #ট্রাম্প