জাতীয়

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম নলেন ধর (৩৮)। তিনি হাইকমিশনের সহকারী সিকিউরিটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেননলেন ভারতের হারিয়ানা রাজ্যের চন্ডিগড়ের বাসিন্দা

মঙ্গলবার (১৯) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীতে হাইকমিশ্নের কার্যালয়ের একটি লিভিং রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, লিভিং রুম থেকে বাথরুমে যাওয়া-আসার সময় হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

এদিকে ঘটনাস্থলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে বিনা বা লাশের শরীরে আঘাতের চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, সেসব বিষয়ে  আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #ভারতীয় সহকারী হাইকমিশন