জাতীয়

বিএনপিসহ ২৩ দলের কাছে ১৩ জুনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব চাইলো ইসি

বিএনপি, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে আগামী ১৩ জুনের মধ্যে  নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। 

এই বিষয়ে  ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে, আর ২৩টি দল এখনও জমা দেয়নি। এসব দলকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।” 

যে দলগুলোকে চিঠি দিয়েছে ইসি সেগুলো হলোবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসি