দেশজুড়ে

চট্টগ্রামের একটি বস্তিতে অগ্নিকাণ্ড

বায়ান্ন প্রতিবেদন

ট্টগ্রামের গোয়ালপাড়ার সিআরবির একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০টি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২ জুন) ভোরে মালিপাড়া বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের তীব্রতার কারণে তারা কোনো সম্পদ রক্ষা করতে পারেনি। টাকা, কাপড়, গহনাসহ সব মূল্যবান জিনিসপত্র সবকিছু আগুনে পুড়ে গেছে। অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠে দৌড়ে প্রাণে বেঁচেছেন।

বয়োবৃদ্ধ নুর জাহান জানান, রোজার রাখার জন্য সাহরি শেষ করে ওজু করার সময় আগুন দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন তিনি। তার চোখের সামনে সব পুড়ে শেষ হয়ে যায়।  

আবদুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কাজ করেছে। বস্তি এলাকায় সরু পথ হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #বস্তি