গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে আগামীকাল রোববার (০৭ জুন) থেকে খুলছে দেশের স্কুল ও কলেজ। দীর্ঘ বিরতির পর আবারও শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গেল ২৪ মে থেকে ছুটি শুরু হয়। সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের অবকাশ পেয়েছে শিক্ষার্থীরা।
সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ছিল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হবে।
তবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও এক সপ্তাহ বেশি রয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে গত ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত।
এরপর ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসাগুলোতে পাঠদান শুরু হবে ১৪ জুন রোববার থেকে।
এমএ//