দেশজুড়ে

বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ৮ জন। 

শনিবার (০৬ জুন) রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মৃত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় কলাপাড়া সেতুর উপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৮ জনকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করে। পরে রাত এগারোটার দিকে হারুন গাজীকে বরিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #যাত্রীবাহী বাস #সংঘর্ষ