জাতীয়

ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ঘোষণা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু শনাক্তের গুরুত্বপূর্ণ এনএস১ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে নির্দেশনাটি পাঠিয়েছে মন্ত্রণালয়।

 

পি/ডি

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু