দেশজুড়ে

বিশ্বকাপ ফুটবল নিয়ে তর্কের জেরে খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবল নিয়ে তর্কের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে যুবক মো. ইলিয়াস খান (২৬) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত রোববার (১৯ জুলাই) রাতে বিশ্বকাপ ফুটবল নিয়ে তর্কের একপর্যায়ে কালিঞ্জা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইলিয়াস খান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ইলিয়াস উপজেলার কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।

ঘটনার পর নিহতের ভাই রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ সকালে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে একই গ্রামের মো. রাসেল (৪২), পিতা আব্দুল আজিত এবং কামারখন্দ থানা এলাকা থেকে মো. সোহেল খান (৪০), পিতা মৃত আব্দুল মোমিন খানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চলছে।

স্থানীয়দের দাবি, বিশ্বকাপ ফুটবল নিয়ে তর্কের জেরে রাসেল ও নিহত ইলিয়াসের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সংঘর্ষের সময় রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ