জাতীয়

স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বায়ান্ন প্রতিবেদন

স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ২০৩০ সালের মধ্যেই দেশের সেমিকন্ডাক্টর খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও রোবোটিকস সামিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করছে। এ খাতের বিকাশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমান জানান, দেশে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত সব ধরনের কাঁচামালের ওপর আরোপিত সব শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এ উদ্যোগ দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান