জাতীয়

কাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

ছবি: সংগৃহীত

পাঁচদফা দাবিতে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে সংস্থাটি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর। 

তিনি জানান, পাঁচ দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তাদের দাবিগুলো হলো-

১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।

২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা।

৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা।

৪. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা।

৫. ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #অ্যাম্বুলেন্স #অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি