জাতীয়

মির্জা ফখরুলকে ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তানের অভিনন্দন

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সুইজারল্যান্ড ও ফ্রান্সের দূতাবাস। পাশাপাশি, পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার ফ্রান্স এবং সুইজারল্যান্ডের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানায়।

পরের দিন শুক্রবার (২১ আগস্ট) দুপুরে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজেও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা জানানো হয়।

ফ্রান্সের দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘ অবদান অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া ঢাকার ফরাসি দূতাবাস দ্বিপক্ষীয় সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন আরও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, সুইজারল্যান্ডের দূতাবাসও তাকে রাষ্ট্রপতি পদের জন্য অভিনন্দন জানিয়েছে। দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে দৃঢ়ভাবে আগ্রহী।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার অভিনন্দনবার্তায় অভিন্ন ইতিহাস ও বিশ্বাসের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের অগ্রগতি ও জনগণের সমৃদ্ধি কামনা করে বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও মির্জা ফখরুলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়।

বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৭টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়। বিকাল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ নেবেন। তিনি হবেন দেশের ২৪তম রাষ্ট্রপতি।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি #অভিনন্দন #মির্জা ফখরুল ইসলাম আলমগীর