জাতীয়

শপথ নিলেন নতুন ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রীসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রী সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৬ জন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া ছয় জন হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর মধ্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে সদ্য শপথ নেয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন তা এখনও সরকারের পক্ষ থেকে জানান হয়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মন্ত্রী