ক্রিকেট

৬৪ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ অবিশ্বাস্য জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ম্যাকাই টেস্টে নেমেছিল টাইগাররা। কিন্তু অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক তার প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দেন। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলে ফাইফারের দেখা পান অস্ট্রেলিয়ান এই পেসার।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অবস্থিত গ্রেইট ব্যারিয়ার রিফ অ্যারেনা মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে সফরকারীরা। মাত্র ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই সময়ে স্টার্ক মাত্র চার ওভারে তিন মেডেনসহ মাত্র চার রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন।

প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককেও ফেরান  মাত্র ৯ রানে। ৫ বল খেলে লিটন দাস ডাক মারেন।

মিচেল স্টার্কের তোপে মাত্র ২১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪২ বলে ৫ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হনমেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে সর্বনিম্ন ২৬ রানে অলআউটের রেকর্ড এড়ায় বাংলাদেশ। ২৩ ওভারে ৩৫/৬ রান নিয়ে লাঞ্চে যায় দল

লাঞ্চের পর প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের আঘাতে মিরাজ (১১), হাসান (১০) ও তাসকিন (১) দ্রুত বিদায় নিলে ৩৯ রানে ৯ উইকেট পড়ে। এতে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউটের শঙ্কা জাগে

তাইজুল ইসলামের চারে ৪৩ রানের লজ্জা এড়ায় বাংলাদেশ। শেষে শরিফুল ইসলাম সর্বোচ্চ ১৪ রান করে তাইজুলের (১১*) সাথে ২৫ রানের জুটি গড়েন

স্টার্ক শরিফুলকে আউট করে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দিয়ে মাত্র ১২ রানে ৬টি উইকেট শিকার করেন তিনি

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #অস্ট্রেলিয়া #টেস্ট