রাজধানী

এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে যাওয়ার ঘটনায় বাসসহ চালক গ্রেপ্তার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়ে যাওয়া ঘটনায় গাড়ির চালক সোহেল রানাকে (৪০) বাসসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব-১।

গতকাল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। পরনে ছিল অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি জাতীয় পরিচয় পত্রের ডাটাবেজের সাথে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে পরিচয় নিশ্চিত করে পুলিশ।

স্বজনরা জানান, ইসমাইলের একমাত্র মেয়ে শারমিনের বিয়ে ঠিক হয়েছে। এ জন্য গ্রামের জমি বিক্রি করে টাকা নিয়ে গাজীপুরে পরিবারের কাছে ফিরছিলেন তিনি। বাড়িতে ফিরেই মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করার কথা ছিল তার। কিন্তু পথে কোনও এক জায়গা থেকে নিখোঁজ হন ইসমাইল।

ঢামেক হাসপাতালে মরদেহ শনাক্তের পর ইসমাইলের ছেলে হাসান জানান, তার বাবার কাছে ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিল। সেগুলো পাওয়া যায়নি।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এক্সপ্রেসওয়ে #মরদেহ