দেশজুড়ে

এসবি কর্মকর্তাকে হত্যার কারণ জানালো পুলিশ, গ্রেপ্তার ১

ঢাকার সাভারে আমিনবাজার এলাকায় বিরোধ থামাতে গিয়ে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপ পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদেরও শনাক্ত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ সব তথ্য জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে  এক রিকশা চালককে মারধর করছিল একটি প্রাইভেটকারের লোকজন। এ সময় এসবি পুলিশের এসআই আলতাফ রিকশাচালককে মারধরে বাঁধা দেন। এতে প্রাইভেটকার আরোহীরা পুলিশ সদস্যের ওপর চড়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে যান এবং ব্লক রেইড পদ্ধতিতে অভিযান পরিচালনা করি। এ মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেনএ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মামলা করেন। আসামির স্বীকারোক্তি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও খোঁজ খবর নিয়ে আসামিদের শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সাভার #এসবি