স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: ফাইল ছবি

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হামে আক্রান্ত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জন।

এ সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০০ জন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #হামে মৃত্যু