আন্তর্জাতিক

কাতারে ইসরাইলি হামলা নিয়ে নেতানিয়াহুর গর্ব

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

কাতারে হামলা চালানোর বিষয়টি গর্বের সঙ্গে উল্লেখ করেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধের সময়ও কাতারে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গেল বছরের ৯ সেপ্টেম্বর দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার সময় ইসরায়েল হামলা চালায়। ওই হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেন নেতানিয়াহু। তার দাবি, গাজায় যুদ্ধ চলাকালে ইসরাইলের নীতি নির্ধারণে কাতার কোনো প্রভাব ফেলতে পারেনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কাতার #ইসরাইল