দেশজুড়ে

অর্ধশতাধিক নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় প্রতিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

গত রোববার রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি ২০) আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে

দক্ষিণ দাউদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইনুল ইসলাম জানান, সীমান্তের ২৮৯/৫১এস ও ২৮৯/৫৬এস সীমানা পিলার থেকে ২০৩০ গজ দূরে ভারতের ভেতরে নিচা গোবিন্দপুর এলাকায় ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষ বিচ্ছিন্নভাবে অবস্থান করছিল বিএসএফ সদস্যরা তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি তা প্রতিহত করে। এর পর থেকে সীমান্তে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার সদস্য ও গ্রামবাসী সতর্ক অবস্থান নেন  

স্থানীয় বাসিন্দা মাহাফুজুর রহমান বলেন, আমাদের জীবন থাকতে ভারতের কোনো মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেব না। প্রয়োজনে গ্রামবাসীরা মিলে লাঠি হাতে সারা রাত সীমান্ত পাহারা দেব।

দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান জানান, গ্রামবাসী ও বিজিবির সতর্ক অবস্থানের কারণে ভারত থেকে বাংলাদেশের দিকে আসা লোকজন আর এগোতে পারেনি

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #দিনাজপুর #সীমান্ত #পুশ ইন