জাতীয়

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে নতুন চুক্তি

বায়ান্ন প্রতিবেদন

কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীরা নির্ধারিত শর্তে ভিসা ছাড়াই দুই দেশে ভ্রমণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে আগামী ২৪ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #আজারবাইজান #ভিসা অব্যাহতি #চুক্তি