রাজধানীর খিলক্ষেতে ভাড়া দেওয়া বাড়ি থেকে মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা আদেশে পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত এ কর্মকর্তাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
এর আগে আজ ভোর রাতে আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) শফিকুল ইসলাম জানান, সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আই/এ