গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী এসেছে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি রোগী মারা গেছেন সিলেট বিভাগে ৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৮ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯৪ , চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, এবং রংপুরে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আই/এ