নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী নাজমুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
প্রাথমিকভাবে ফারজানার আত্মহত্যার তথ্য জানা গেলেও তার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।
এসি//