আন্তর্জাতিক

আজ ইরানে মার্কিন হামলা হতে পারে

ইরানে ব্যাপক হামলা করবেন বলে বারবার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মিত্র ইসরায়েলও চায় ট্রাম্প ইরানে হামলা করুক। ওই হামলার মাধ্যমে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন হউক। অন্যদিকে নাছোড়বান্দা ইরান সরকারও জানিয়ে দিয়েছে, তারা নিজ দেশকে রক্ষার জন্য প্রস্তুত। যেকোনো হামলাকে পুরোপুরি যুদ্ধ হিসেবে দেখবে তারা।  

এমন হুমকি আর পাল্টা-হুমকির পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে, আমেরিকার সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ। কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রধান মিত্র দেশের নেতাদের সম্প্রতি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক একটি হামলা অনুমোদন দিতে পারেন।

রোববার (০১ ফেব্রুয়ারি) থেকেই ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, এই হামলা ইরানে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে নয়। মূলত সরকার পরিবর্তনের জন্য এই হামলা হবে। 

এই কর্মকর্তা বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক এবং মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা আছে। সেইসঙ্গে ইরানি সরকারের ‘শিরশ্ছেদ’ করা হবে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। 

খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হামলা সফল হলে সাধারণ মানুষ প্রতিবাদ শুরু করবে। ইরানে বর্তমান সরকার উৎখাত হবে।

যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানিয়েছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার আশা করছেন।  ইরানে নতুন সরকার আনতে তারা সহযোগিতা করতে পারবে বলে তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিশ্চিত করেছেন। ইরানে পরিবর্তিত সরকার সরকার পশ্চিমাদের বন্ধু হবে। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন