ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
মাগুরার পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাদশা মোড়ল মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বাদশা মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে পড়ে যান। পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আশিকুর রহমান জানান, নিহত পুলিশ সদস্য বাদশা মোড়ল (২৬) কনস্টেবল পদে মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। লাশ মর্গে রাখা হয়েছে।
এমএ//