জাতীয়

নির্বাচন ও এর আগের দিন বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত জানালো মালিক সমিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এ তথ্য জানান।

তিনি বলেন, ১১ তারিখে বাস চলবে। তবে এখনো সেই দিনের টিকিটের খুব বেশি চাহিদা নেই১০ তারিখে টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছে।

রমেশ চন্দ্র ঘোষ বলেন, নির্বাচনের দিন বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পরে ওইদিন রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন