রাজধানী

রাজধানীতে টাকাসহ জামায়াত নেতা আটক, দুই দিনের কারাদণ্ড

রাজধানী ঢাকার সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো. হাবিবকে ভোট কেনার অভিযোগে  টাকাসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে ভোটারদের কাছে টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় জনগণ হাবিবকে আটক করে।

স্থানীয়রা জানান, সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডের একটি চালের দোকানে বসে মো. হাবিব ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই শেষে হাবিবকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন