টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ
এনসিপি মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনত্ই করা হচ্ছে। এইটা আমরা তো বিগত ১৭ মাসে দেখছি কিভাবে চাঁদাবাজি হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে তিনি এসব অভিযোগ করেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। বিএনপির লোকজন হান্নান মাসুদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে । প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়াও পঞ্চগড়ে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-১৫ আসেনে জামায়াত আমিরের আসনে ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সারাদেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে, সেসব স্থানে আজ রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
সাবেক এ উপদেষ্টা আরও অভিযোগ করেন, মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে। সাংবাদিকরা বাধ্য হয়ে একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীকাল এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আই/এ